দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়া সীমান্ত দিয়ে নৌপথে ভারতে পাচারের সময় ৯ হাজার ২৫০ কেজি সার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দিবাগত রাত ১টার দিকে জেলার পুরোনো ঠোটারপাড়া নদী এলাকায় অভিযান চালিয়ে এসব সার উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) এর আশ্রায়ন বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় নদীপথে ভারতে পাচারের জন্য রাখা মালিকবিহীন অবস্থায় এসব সার উদ্ধার করা হয়।
উদ্ধার করা সারের মধ্যে রয়েছে ৩ হাজার ৫০০ কেজি মিউরেট অব পটাশ (এমওপি), ৪ হাজার কেজি ট্রিপল সুপার ফসফেট (টিএসপি) এবং ১ হাজার ৭৫০ কেজি ফসফেট। সব মিলিয়ে উদ্ধার করা সারের পরিমাণ ৯ হাজার ২৫০ কেজি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, সীমান্তে চোরাচালান প্রতিরোধের পাশাপাশি কৃষিকাজের গুরুত্বপূর্ণ উপকরণ সার যাতে অবৈধভাবে দেশের বাইরে পাচার হতে না পারে, সে বিষয়েও ৪৭ বিজিবি গুরুত্ব দিয়ে কাজ করছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধ এবং দেশের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এমএস/